× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ২১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সম্প্রতি এ ঘটনা ঘটে।  গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর এএফপি।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যার শিকার ব্যক্তির নাম মুশতাক আহমেদ।

এ বিষয়ে নিহত মুশতাক আহমেদের ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে আশফাককে গ্রুপ থেকে বের করে দেন মুশতাক। পরে সেই তর্ক-বিতর্ক মীমাংসা করতে আলোচনার সিদ্ধান্ত নেন গ্রুপ সদস্যরা। আলোচনার জন্য গ্রুপের সবাই এক স্থানে উপস্থিত হলে, সবার সামনেই বন্দুক বের করে মুশতাককে গুলি করেন আশফাক। 

খাইবার পাখতুনখোয়া অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে।

আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়া এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিই এসব ঘটনার জন্য দায়ী বলে মনে করেন স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা