× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১১:৪৭ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১২:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর) বলছে, এ হামলার ঘটনায় আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটির সরকার।

মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটরের বরাত দিয়ে বিবিসি এ তথ্য এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে বিবিসি জানায়, শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়।

দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ হত্যাকাণ্ড চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

এ অঞ্চলটি সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি এবং তিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বৃহস্পতিবার (৬ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় এ এলাকায় হঠাৎ আসাদপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এর পরই আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

এদিকে আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমদ আল-শারা বলেছেন, ‘আপনারা সিরিয়ান বাহিনীর ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।’

এ অঞ্চলে দুই পক্ষের মধ্যে এর আগে কয়েকবার প্রাণঘাতী সংঘাত ঘটলেও গতকালের ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা