× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে নৌকা ডুবে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৮০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

শুক্রবার (৭ মার্চ) সমাজমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়, এই অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের।

নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশ থেকে এসেছিলেন, সে সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইওএম। তবে ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই ইথিওপিয়া থেকে আসা। কারণ গৃহযুদ্ধ কবলিত পূর্ব আফ্রিকার এই দেশটির লোকজনের মধ্যে সম্প্রতি দেশত্যাগের ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চরের ধনী দেশগুলো। সেসব দেশে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীরা।

জিবুতি থেকে ইয়েমেনে আসতে লোহিত সাগরের যে রুট ব্যবহার করেন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি। এই পথে নৌকাডুবির ঘটনাও ঘটে প্রায়েই। গত জানুয়ারি মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন ২০ জন ইথিওপীয়।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে গিয়েছেন ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা