× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা

গাজা পুনর্গঠনে একমত আরব নেতারা, পরিকল্পনা প্রত্যাখ্যান হোয়াইট হাউসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ২৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলারের ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত হয়েছেন আরব নেতারা। মিসরের তোলা প্রস্তাবে বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়। এ দিকে কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের গাজা পুনর্গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে হোয়াইট হাউস।

সম্মেলনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, তিন ধাপে সংস্কার কার্যক্রম চলবে গাজায়। এ ছাড়াও সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে গঠন করা হবে বিশেষ কমিটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ‘ক্লিন গাজা মিশন’-এর বিপরীতে এমন পদক্ষেপ নিয়েছেন আরব নেতারা।

আগামী শুক্রবার (৭ মার্চ) জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তা।

গাজা পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান হোয়াইট হাউসের

গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের গাজা পুনর্গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে হোয়াইট হাউস।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে আনাদোলুকে জানান, ‘বর্তমান প্রস্তাবটি গাজার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে না। গাজা এখন বসবাসের অনুপযোগী, এবং ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত অস্ত্রে আচ্ছাদিত একটি অঞ্চলে মানবিকভাবে জীবন যাপন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প গাজাকে হামাস মুক্ত রেখে পুনর্গঠনের পরিকল্পনায় অবিচল রয়েছেন। আমরা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আরও আলোচনা করতে প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা