× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২২:৫৩ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২২:৫৭ পিএম

সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড হামলা। ছবি : সংগৃহীত

সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড হামলা। ছবি : সংগৃহীত

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে হামলা চালানো হয়েছে। এ সময় এক সরকারদলীয় আইনপ্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান।

এ সময় সরকারদলীয় এক আইনপ্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের।

মঙ্গলবার সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধীদলীয় জোট। তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি। এ সময় পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিরোধী দলের সদস্যরা। ফলে পার্লামেন্টের ভেতরে কালো ও গোলাপি ধোঁয়া দেখা যায়। ধস্তাধস্তিতে আহত হয় দুই সংসদ সদস্য।

স্পিকার আনা ব্রনাবিচ বলেন, দুই আইনপ্রণেতা আহত হয়েছেন। এসএনএস পার্টির জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করা হবে বলে জানান তিনি।

সরকারবিরোধী আন্দোলনে গত চার মাস ধরে উত্তপ্ত বলকান রাষ্ট্র সার্বিয়া। প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনে নামে দেশটির শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সূত্র: সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা