× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপে রেকর্ড ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশির আশ্রয় আবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১২:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রেকর্ড ৪৩,২৩৬ জন বাংলাদেশি আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তবে মাত্র ৩.৯ শতাংশ আবেদনকারী সাড়া পেয়েছেন। 

সোমবার (৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বাংলাদেশি আবেদনকারীদের সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ আশ্রয়প্রত্যাশী দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে। তবে ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।  

ইইউএএ’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন ছিল ৪০,৩৩২, যা গত বছরে বেড়ে ৪৩,২৩৬-এ পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩,৪৫৫ জন ইতালিতে আবেদন করেছেন। তবে ফ্রান্সে আবেদনকারীর সংখ্যা ১০,২১৫ থেকে কমে ৬,৪২৯-এ নেমে এসেছে।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আশ্রয়প্রাপ্তির দিক থেকে বাংলাদেশিদের হার সবচেয়ে কম—শুধু ৩.৯ শতাংশ। তুলনামূলকভাবে, সিরীয়দের ৯০ শতাংশ ও আফগানদের ৬৩ শতাংশ আবেদন গৃহীত হয়েছে।  

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে ও সুইজারল্যান্ডে আশ্রয়ের আবেদনকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। জার্মানিতে সর্বোচ্চ ২,৩৭,০০০ জন আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা