× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১১:১৪ এএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১১:৩৪ এএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিবিসি ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, ‘আমরা আমাদের সহায়তা স্থগিত করছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখতে পারে।’

দিন কয়েক আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন বছর আগে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ছিল ইউক্রেনের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। তবে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ইউক্রেন নীতিতে পরিবর্তন এনে রাশিয়ার প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন।

গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বিতর্কের পর ট্রাম্প অভিযোগ করেন, ওয়াশিংটনের সমর্থনের জন্য ইউক্রেন অপর্যাপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে জেলেনস্কির অফিস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা