× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১১:৩৯ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৩:৪৯ পিএম

রাশিয়ান সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ

রাশিয়ান সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ

ক্রিমিয়া উপদ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্টের কাছে রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। কোনো আক্রমণের কারণে নয়, বরং ঘাঁটিতে রাখা গোলাবারুদ বিস্ফোরণের ফলে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মস্কো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলে নভোফেডোরিভকার কাছে সাকি বিমানঘাঁটি থেকে বেলা ৩টা ২০ মিনিটের দিকে তারা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে তা নিজদের সঙ্গে সংযুক্ত করে নেয়। রুশ নাগরিকদের অবকাশযাপনের অন্যতম গন্তব্য ক্রিমিয়া। রাশিয়ার বাহিনী ইউক্রেনে প্রবেশের পর থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোতে যে তীব্র বোমাবর্ষণ এবং সশস্ত্র যুদ্ধ জারি রেখেছে, তা থেকে এখন পর্যন্ত নিরাপদ রয়েছে অঞ্চলটি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবারুদ স্তূপ করে রাখা গুদামঘরে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে সামরিক বাহিনীর কেউ হতাহত হয়নি। এ ছাড়া বিমান সরঞ্জামেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়।

ক্রিমিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্য আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রবা/এনএস/এসআর/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা