× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১১ পিএম

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে জানান, ইসরায়েলি সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

তিনি বলেন, আমরা গাজায় হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না, আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব।

নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা বা অন্য উপায়ে সম্পন্ন করা হবে এবং হামাসকে গাজা শাসন করতে দেওয়া হবে না।

এদিকে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা করেনি তেল আবিব। হামাস বলেছে, বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, যা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যা সেখানে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের মিসর, জর্ডান বা অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে তিনি এ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা