× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাস ছয় জিম্মি মুক্তি দিলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করল ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে চুক্তি অনুযায়ী ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি অমান্য করেছে ইসরায়েল। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল রবিবার ঘোষণা করেছে, তারা শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা স্থগিত রেখেছে, যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে না, যতক্ষণ না পরবর্তী দফার জিম্মিমুক্তি নিশ্চিত হয় এবং আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়।

নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না।

দীর্ঘ ১৬ মাসের সংঘাতের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী হামাস ইতোমধ্যে ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতিতে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যার বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ১,৯০০ ফিলিস্তিনির। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা