× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তি আলোচনায় জেলেনস্কিকে রাখার প্রয়োজন দেখছেন না ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৩ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অগুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি আলোচনায় তাকে না রাখার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’তে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, জেলেনস্কি দীর্ঘদিন ধরে আলোচনা করলেও কোনো ফল আনতে পারেননি। তার মতে, জেলেনস্কি শুধু আলোচনা কঠিন করে তুলছেন, অথচ তার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন। জেলেনস্কিকে ইউক্রেন রক্ষায় চুক্তি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেন ও জেলেনস্কি চাইলে রাশিয়ার হামলা ঠেকাতে পারতেন, কিন্তু তারা পুতিনের সঙ্গে সঠিকভাবে আলোচনা করতে ব্যর্থ হয়েছেন।

ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ কখনোই হতো না, কারণ পুতিনকে কূটনৈতিকভাবে বোঝানো সম্ভব ছিল।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা