× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় : ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, তার নেতৃত্বে এ যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, যদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় থাকত, তাহলে বিশ্ব ইতোমধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ত।

তিনি আরও বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সুফল নেই। আমি স্পষ্ট করে বলছি— আপনারা এ যুদ্ধ থেকে খুব বেশি দূরে নন। যদি বাইডেন প্রশাসন আর এক বছর ক্ষমতায় থাকত, তাহলে আপনারা ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতেন। তবে এখন এটি আর ঘটবে না।

ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়াবে না, বরং যুদ্ধ থামানোর দায়িত্ব নেবে।

তিনি বলেন, আমরা এ অর্থহীন ও অন্তহীন যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। আমরা এতে অংশ নেব না, তবে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ শুরু হয়, তবে কেউই আমাদের সমকক্ষ হতে পারবে না। তবে আমি বিশ্বাস করি, এটি কখনও ঘটবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা