× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় বৈবাহিক সম্পর্ক ছাড়া যৌনমিলনে যে শাস্তি হতে যাচ্ছে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:০৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:২০ পিএম

ইন্দোনেশিয়ায় বৈবাহিক সম্পর্ক ছাড়া যৌনমিলনে যে শাস্তি হতে যাচ্ছে

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট চলতি মাসে একটি নতুন ফৌজদারি আইন পাস করবে বলে আশা করা হচ্ছে, যে আইনে বৈবাহিক সম্পর্ক ছাড়া যৌনমিলনের শাস্তি হিসেবে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

ওই আইনের খসড়ার সঙ্গে জড়িত একজন রাজনীতিবিদ বামবাং উরিয়ান্তো বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে আইনটি পাস হতে পারে।

আইনটি পাস হলে তা ইন্দোনেশিয়ার নাগরিক এবং বিদেশিদের জন্য একইভাবে প্রযোজ্য হবে। তবে, ব্যাভিচারের জন্য শাস্তি তখনই কার্যকর হবে, যখন কেউ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে।

বিয়েবর্হিভূত সম্পর্কের ক্ষেত্রে অভিযোগ করতে পারবে ‘অপরাধীর’ স্বামী বা স্ত্রী। আইনটিতে অবিবাহিতদের অভিভাবককে তাদের সন্তানের যৌনসম্পর্কের বিষয়ে অভিযোগ করার এখতিয়ার দেওয়া হয়েছে।

তবে হতে যাওয়া এই আইন নিয়ে এরইমধ্যে বিরূপ প্রতিক্রিয়া এসেছে ব্যবসায়ীদের তরফে। একে প্রথাগত উল্লেখ করে ইন্দোনেশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারপারসন শিন্তা উইদজাজা সুকামদানি বলেছেন, ‘ব্যবসায়িক ক্ষেত্রের জন্য এই প্রথাগত আইনের বাস্তবায়ন জটিলতা তৈরি করবে এবং বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।’

এই আইনের আগের খসড়াটি ২০১৯ সালে পাস হওয়ার কথা ছিল। কিন্তু এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ায় তা স্থগিত করা হয়।

রাজধানী জাকার্তায় ওই সময়ে সংঘটিত সংঘর্ষে ছাত্রসহ বিভিন্ন শ্রেণির মানুষ শহরের রাস্তায় নেমে আসে। পুলিশকে লক্ষ করে তারা পাথর ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা