× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জল্পনা-কল্পনা শেষে হামাস-ইসরায়েল বন্দিবিনিময়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৭ এএম

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ছবি: সংগৃহীত

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরে চলমান শঙ্কার পর অবশেষে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর পরপরই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে পর্যায়ক্রমে মুক্তি দেয় ইসরায়েল।

গাজা যুদ্ধবিরতির ভাগ্য পুরো সপ্তাহ ধরেই ছিল অস্পষ্ট। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে চলমান উৎকণ্ঠার পর অবশেষে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার গাজার খান ইউনিসে জিম্মিদের আনুষ্ঠানিকভাবে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়।

জিম্মিদের মধ্যে রয়েছেন, ৩৬ বছর বয়সি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নাগরিক সাগুই ডেকেল চ্যান, ৪৬ বছর বয়সি আর্জেন্টাইন-ইসরায়েলি ইয়াইর হর্ন এবং ২৯ বছর বয়সি রাশিয়ান-ইসরায়েলি নাগরিক আলেকজেন্ডার ট্রুভিনোভ। মুক্তি পাওয়া তিন জিম্মি ইসরায়েলে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জিম্মিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ষষ্ঠ দফায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৬৯ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। গাজায় মুক্তিপ্রাপ্তদের বরণ করে নিতে উপস্থিত হন গাজার বাসিন্দা ও তাদের পরিবারের স্বজনরা। এসময় অনেকেই জানান ইসরায়েলের কারাগারে অমানবিক নির্যাতনের কথা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা