× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরিদ্র দেশগুলোকে ঋণের জন্য বছরে গুনতে হচ্ছে ৬২০০ কোটি ডলার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৪:১৬ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ছবি : সংগৃহীত

বিশ্বের দরিদ্র দেশগুলোর এখন ঋণদাতা দেশ ও সংস্থার কাছে বছরে গুনতে হচ্ছে ৬ হাজার ২০০ কোটি ডলার; যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি বলে জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিউইয়র্কে রয়টার্স নেক্সট সম্মেলনে ঋণের এ পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সতর্ক করে আরও বলেন, অতিরিক্ত ঋণের বোঝা খেলাপির ঝুঁকি বাড়াচ্ছে। আর এ বিশাল ঋণের দুই-তৃতীয়াংশ পাবে চীন।

ম্যালপাস বলেন, ‘আমি একটি বিশৃঙ্খল খেলাপি প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন, কারণ দরিদ্র দেশগুলোর কাছে ঋণ ব্যবস্থাপনার জন্য ভালো কোনো পদ্ধতি নেই।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত অর্থনীতির দেশগুলোয় ঋণের চাপ বাড়ায় তিনি উদ্বিগ্ন। কারণ, এরা উন্নয়নশীল দেশগুলো থেকে আরও বেশি পুঁজি সরিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘সুদের হার বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত অর্থনীতির ঋণের খরচও বাড়তে থাকে এবং বিশ্বের প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয় সেখানে।’

ম্যালপাস জানান, আগামী সপ্তাহে তিনি চীনে অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান ও চীনা কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। সেখানে দরিদ্র দেশগুলোর জন্য ঋণ ছাড়, কোভিড-১৯ নীতি, আবাসন খাতে নৈরাজ্য এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন।

চীন বিশ্বের অন্যতম বড় ঋণদাতা, তাই চীনের এ বিষয়ে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তারা বিশ্ব পরিস্থিতিকে কীভাবে দেখছে এবং দরিদ্র দেশগুলোর টেকসই সক্ষমতা অর্জনের জন্য কী করা দরকার তা নিয়ে কাজ করা জরুরি।

আইএমএফ-প্রধান ক্রিস্টালিনা জর্জিভাও ওই বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে আরও থাকছেন চীনের ডেভেলপমেন্ট ব্যাংক এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব চায়নার কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা