× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বন্দুকযুদ্ধে দুই জওয়ানসহ নিহত ৩৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ জন জওয়ান এবং ৩১ জন মাওবাদী সদস্য। এ ছাড়া বন্দুকযুদ্ধে ২ জওয়ান আহত হয়েছেন। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এ ঘটনা ঘটে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি বলছে, রবিবার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই নিরাপত্তাকর্মী এবং অন্তত ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বিজাপুরের জঙ্গলে চলমান অ্যানকাউন্টারে দুই জওয়ানও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বিরতিহীন গোলাগুলি চলছে।

মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। এর মধ্যেই রবিবার ভোরে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। এনকাউন্টারস্থলে আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজাপুর হচ্ছে সেই একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে ৮ জন নিরাপত্তাকর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এর পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে ৮ জন মাওবাদী নিহত হয়েছিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা