× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি তাণ্ডবে প্রাণ হারানো ফিলিস্তিনি শিশুদের মুখ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৪:০৬ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১৫:১৫ পিএম

ইসরায়েলি তাণ্ডবে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি শিশু

ইসরায়েলি তাণ্ডবে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি শিশু

ইসরায়েলি বাহিনীর টানা তিন দিনের হামলায় ঝরে গেছে ফিলিস্তিনের বহু তাজা প্রাণ, বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার শরণার্থী শিবির।

দখলদার বাহিনীর এ হামলায় প্রাণ হারিয়েছে বহু শিশু। বর্বর এ হিংস্রতার পর রবিবার মধ্যরাতে অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে দুইপক্ষ একে অপরকে সতর্ক করে অবসান ঘটায় সংঘাতের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, সর্বশেষ তথ্যানুযায়ী এ হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৫ শিশু রয়েছে।

২০০৮ সাল থেকে এখন অবধি ইসরায়েল ফিলিস্তিনে চারবার বড় ধরনের হামলা চালায়। যেখানে প্রায় চার হাজার মানুষ নিহত হন। আর নিহতদের এক তৃতীয়াংশই শিশু।

সর্বশেষ হামলায় নিহত ১৫ জন শিশুর নাম ও ছবি প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

নিহতরা হলো, জামিল নাজম আল-দ্বীন নাইজম (৪), আলা আবদুল্লাহ রিয়াদ কাদ্দুম (৫), মোমেন আল-নাইরাব (৫), হাজেম সালেম (৯), আহমদ আল-নাইরাব (১১),জামিল ইহাব নাজিম (১৩), মুহাম্মদ ইয়াসির নিমর আল-নাবাহিন (১৩), ডালিয়া ইয়াসির নিমর আল-নাবাহীন (১৩), মোহাম্মদ হাসুনা (১৪), হামেদ হায়দার নজিম (১৬), নাজমী ফয়েজ আবু কারশ (১৬), আহমেদ ওয়ালিদ আল-ফার্ম (১৬), মোহাম্মদ সালেহ নাজম (১৭), খলিল আবু হামাদা (১৮)।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা