প্রবা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৪:০৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১৫:১৫ পিএম
ইসরায়েলি তাণ্ডবে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি শিশু
ইসরায়েলি বাহিনীর টানা তিন দিনের হামলায় ঝরে গেছে ফিলিস্তিনের বহু তাজা প্রাণ, বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার শরণার্থী শিবির।
দখলদার বাহিনীর এ হামলায় প্রাণ হারিয়েছে বহু শিশু। বর্বর এ হিংস্রতার পর রবিবার মধ্যরাতে অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে দুইপক্ষ একে অপরকে সতর্ক করে অবসান ঘটায় সংঘাতের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, সর্বশেষ তথ্যানুযায়ী এ হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৫ শিশু রয়েছে।
২০০৮ সাল থেকে এখন অবধি ইসরায়েল ফিলিস্তিনে চারবার বড় ধরনের হামলা চালায়। যেখানে প্রায় চার হাজার মানুষ নিহত হন। আর নিহতদের এক তৃতীয়াংশই শিশু।
সর্বশেষ হামলায় নিহত ১৫ জন শিশুর নাম ও ছবি প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
নিহতরা হলো, জামিল নাজম আল-দ্বীন নাইজম (৪), আলা আবদুল্লাহ রিয়াদ কাদ্দুম (৫), মোমেন আল-নাইরাব (৫), হাজেম সালেম (৯), আহমদ আল-নাইরাব (১১),জামিল ইহাব নাজিম (১৩), মুহাম্মদ ইয়াসির নিমর আল-নাবাহিন (১৩), ডালিয়া ইয়াসির নিমর আল-নাবাহীন (১৩), মোহাম্মদ হাসুনা (১৪), হামেদ হায়দার নজিম (১৬), নাজমী ফয়েজ আবু কারশ (১৬), আহমেদ ওয়ালিদ আল-ফার্ম (১৬), মোহাম্মদ সালেহ নাজম (১৭), খলিল আবু হামাদা (১৮)।
প্রবা/এনএস