× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭ পিএম

শনিবার সকালে বন্দিদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

শনিবার সকালে বন্দিদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেনÑ এলি শারাবি, ওর লেভি ও ওহাদ বেন আমি।

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তাদের তুলে দেওয়া হয়। বন্দি মুক্তির জন্য হামাস দেইর-আল বালাহ শহরে একটি মঞ্চ তৈরি করে। সেখানে কয়েকশ হামাস যোদ্ধা উপস্থিত ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার সময় বেন আমি ও শারাবিকে ইসরায়েলের কিবুৎজ বেরি এলাকা থেকে আটক করা হয়। আর লেভিকে আটক করা হয় নোভা সঙ্গীত উৎসব থেকে। এ তিনজনের বিনিময়ে ইসরাইল তাদের কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা