প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭ পিএম
শনিবার সকালে বন্দিদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেনÑ এলি শারাবি, ওর লেভি ও ওহাদ বেন আমি।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তাদের তুলে দেওয়া হয়। বন্দি মুক্তির জন্য হামাস দেইর-আল বালাহ শহরে একটি মঞ্চ তৈরি করে। সেখানে কয়েকশ হামাস যোদ্ধা উপস্থিত ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার সময় বেন আমি ও শারাবিকে ইসরায়েলের কিবুৎজ বেরি এলাকা থেকে আটক করা হয়। আর লেভিকে আটক করা হয় নোভা সঙ্গীত উৎসব থেকে। এ তিনজনের বিনিময়ে ইসরাইল তাদের কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।