× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইডেনে স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৮ এএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

সুইডেনের ওরেইব্রো শহরে একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে শুটিংয়ের সময় গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার বলেছেন, ‘প্রধান সন্দেহভাজন হামলাকারী নিহতদের মধ্যে একজন এবং হামলার উদ্দেশ্য এখনও অজানা।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত হামলার কোনো স্পষ্ট কারণ বা উদ্দেশ্য পাওয়া যায়নি।’

এদিকে সুইডিশ পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন ছিলেন আততায়ী, যিনি মারা গেছেন বলে পুলিশ জানায়।

স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ফরেস্ট জানিয়েছেন, হামলায় নিহতদের অধিকাংশই স্কুল ভবনের ভিতর উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি প্রাপ্তবয়স্কদের স্কুল।’

পুলিশ আরও বলেছে, তাদের কাছে হামলার আগে কোনো সতর্ক সংকেত ছিল না এবং হামলাকারীও তাদের পরিচিত ছিল না। তবে এ পর্যন্ত সন্ত্রাসীদের উদ্দেশ্য কী সে প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ এখন নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পরে ওরেব্রোতে একটি স্কুল ভবনে সন্দেহজনক গুলিবর্ষণের ঘটনার খবর পুলিশ জানতে পেরে পশ্চিম হগা এলাকার স্কুল ক‍্যাম্পাসটি ঘিরে ফেলে এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়। জাতীয় সন্ত্রাস দমনের জন‍্য স্পেশাল বাহিনীও এতে যোগ দেয়।

পুলিশ অফিসার রবার্তো ফরেস্ট বলেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ক‍্যাম্পাসের ভেতরে পাওয়া গেছে এবং আহতদের মধ্যে একজনকে আততায়ী হিসাবে সন্দেহ করা হচ্ছে যে পরে মারা গেছে বলে পুলিশ জানায়। 

এটাকে একটি চলমান গুরুতর সহিংস অপরাধ হিসেবে আখ‍্যায়িত করে সারা সুইডেন থেকে একাধিক পুলিশ ইউনিটসহ স্পেশাল ফোর্সকে ডেকে আনা হয় এবং সারা শহরে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা জারি করা হয়। পুলিশের মুখপাত্র লার্স হেডেলিন জনসাধারণকে নিরাপদ অবস্থানে সরে যেতে নির্দেশ দেন।


সূত্র: বিবিসি, রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা