× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় : ৯ দিনে গ্রেপ্তার ৭২৬০ অবৈধ অভিবাসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমসবিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

আইসিই-এর তথ্যানুযায়ী, এর মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং দ্রুতই তাদের নিজ নিজ দেশে অথবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সমাজমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অভিযান চালিয়ে এ অভিবাসীদের আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদকের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইসিই।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই তিনি ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ শীর্ষক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭০ হাজারের বেশি নথিবিহীন অভিবাসী রয়েছেন। ওয়াশিংটন ইতোমধ্যে ঘোষণা করেছে অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়ার।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিবিহীন অভিবাসীদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা