× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের সামরিক মহড়া তাইওয়ান আক্রমণের প্রস্তুতি: তাইপে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১০:৫৪ এএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১২:১২ পিএম

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাইওয়ান আক্রমণের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে চীন। এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করতেই তাদের এ মহড়া বলে উল্লেখ করেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার জোসেফ সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান আক্রমণের প্রস্তুতির জন্য চীনের এ মহড়া। বেইজিং দ্বীপরাষ্ট্রটিতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সশস্ত্র মহড়া, সাইবার অ্যাটাক, গুজব ছড়ানোর পাশাপাশি অর্থনৈতিক বাধা সৃষ্টি করছে।

তাইপের জনগণের নৈতিক অবস্থান দুর্বল করতেই বেইজিংয়ের এ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরকে ঘিরে ক্ষুব্ধ চীন গত বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে জলসীমায়। গত রবিবার এ মহড়া শেষ করার কথা থাকলেও তা এখনো জারি রেখেছে বেইজিং।

তাইপের শীর্ষ কূটনীতিবিদেরা এ মহড়ার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, বেইজিংয়ের মহড়া বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ অবরুদ্ধ করে রেখেছে।

তাইপেও বেইজিংয়ের মহড়ার প্রতিক্রিয়ায় সশস্ত্র মহড়া পরিচালনা করেছে, যার একদিন পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে তার মন্তব্য জানান।

তিনি বলেন, বেইজিংয়ের এ যুদ্ধ যুদ্ধ খেলা তাইওয়ানের অধিকারের চরম লঙ্ঘন এবং এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলসীমা দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বেইজিং।

জোসেফ তাইপের পাশে থাকার জন্য পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের কাছে তাইপের স্পষ্ট বার্তা হলো, কর্তৃত্ববাদের ভয়ের কাছে গণতন্ত্র কখনো মাথা নত করবে না।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা