× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে কী করছেন বেয়ার গ্রিলস?

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৪০ পিএম

ডিসকভারি টিভি শোতে বেয়ার গ্রিলস। ছবি: সংগৃহীত

ডিসকভারি টিভি শোতে বেয়ার গ্রিলস। ছবি: সংগৃহীত

ডিসকভারির সার্ভাইভাল টিভি শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর থেকে পরিচিতি পাওয়া, ইংল্যান্ডের কমান্ডো বাহিনী এসএএস এর সাবেক প্যারাট্রুপার বেয়ার গ্রিলসকে ইউক্রেনে দেখা গেছে।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্থানীয় মিডিয়া আউটলেটগুলো বুধবার জানিয়েছে, বেয়ার গ্রিলস ও তার ফিল্ম ক্রুদের ইউক্রেনে অবস্থান নেয়ার ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে ভিডিও ফুটেজ নেয়ার পাশাপাশি তার কর্মীদের সঙ্গে সেলফিও তুলতে দেখা গেছে বেয়ারকে।

তবে এখনও জানা যায়নি, রাশিয়ার সঙ্গে লড়াই চলতে থাকা দেশটিতে কী করছেন তিনি।

বেয়ার হয়ত সংঘাতের কারণে স্থানীয়রা যে কষ্টে আছেন তা চিত্রিত করতে চাইছেন বা সম্ভাব্য ভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশে নিজের বেঁচে থাকার দক্ষতা পরীক্ষা করছেন।

তবে বেয়ার গ্রিলসের পক্ষ থেকে এখন অবধি ইউক্রেনে তিনি কী করছেন, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা