× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০ ফিলিস্তিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

চলতি মাসেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকেই অধিকৃত পশ্চিম তীর ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে তুবাসের দক্ষিণ-পূর্বের তাম্মুন শহরে ইসরাইলি হামলায় এসব হতাহতে ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। 

বার্তাসংস্থাটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

এছাড়া পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় বহু ইসরায়েলিও নিহত হয়েছেন।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে।


সূত্র: রয়টার্স , এপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা