× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামরিক ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনাটি তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেছেন, বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তীতে তা বিস্তারিতভাবে জানাব।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে আসার সময় হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী এই বিমানের সংঘর্ষ হয়। এতে বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে যায়। বিমানটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিল।

কিছুক্ষণ আগে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবা বাহিনী এই পর্যন্ত অন্তত ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে ভয়াবহ এই দুর্ঘটনার তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা