× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসের সর্বোচ্চ নেতা নিহত, নতুন নেতার নাম ঘোষণা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১১:২১ এএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১২:১৩ পিএম

আইএসআইএস সদস্যরা। ছবি; সংগৃহীত

আইএসআইএস সদস্যরা। ছবি; সংগৃহীত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড সিরিয়া বা আইএসআইএস (আইএস নামে পরিচিত) ঘোষণা করেছে, তাদের নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি যুদ্ধে নিহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আইএসের মুখপাত্র আবু ওমর আল-মুহাজের বুধবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর সময় বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। কেবল তিনি 'যুদ্ধে' মারা গেছেন এটাই জানানো হয়।

মুখপাত্র বলেন, নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি নিহতের পর সংগঠনটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন আবু আল-হুসাইন আল-হুসেইনি আল-কুরাশি।

এদিকে বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউএস সেন্টকমের মুখপাত্র কর্নেল জো বুকিনো জানিয়েছেন, আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি অক্টোবরের মাঝামাঝি সময়ে নিহত হয়েছেন।

তিনি বলেন, 'সিরিয়ার দারা প্রদেশে ফ্রি সিরিয়ান আর্মি এই অভিযান পরিচালনা করে। আইএসআইএস এখনও এই অঞ্চলের জন্য বড় হুমকি। সেন্টকম ও আমাদের অংশীদাররা আইএসআইএসের স্থায়ীভাবে পরাজয়ের দিকেই মনোনিবেশ করেছে।'

জঙ্গি সংগঠনটির নতুন নেতা আবু আল-হুসাইন আল-হুসেইনি আল-কুরাশি সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তর পশ্চিমাংশের ইদলিব শহরে যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত হয়েছিলেন আবু ইব্রাহিম আল-কুরাশি। তার পরেই সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন নিহত নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা