× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন অস্ত্র বিক্রিতে রেকর্ড, নেপথ্যে ২ যুদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রি রেকর্ড ৩১,৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এ বিক্রির মধ্যে ইসরায়েলের সঙ্গে ১,৮৮০ কোটি ডলারের এফ-১৫ যুদ্ধবিমান চুক্তি অন্যতম।

শনিবার (২৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরাসরি সামরিক সরঞ্জাম বিক্রি ২০,৮০০ কোটি ডলারে পৌঁছায়, যা ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া, মার্কিন সরকারের সহযোগিতায় বিক্রয় বেড়ে ১১,৭৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অংশ হিসেবে অস্ত্র বিক্রির এ প্রবণতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অস্ত্রের চাহিদা বাড়ায় মার্কিন নির্মাতারা উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে।

তবে, ইসরায়েলের হাতে গাজায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ নিয়ে বিতর্কও বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গণহত্যায় অর্থায়নের অভিযোগ তুলেছে। গাজায় মার্কিন অস্ত্র দিয়ে হামলায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, তুরস্ক, রোমানিয়া এবং অন্যান্য দেশও নিজেদের অস্ত্রাগার সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ক্রয় করেছে। ২০২৪ সালের চুক্তিগুলো মার্কিন অস্ত্র নির্মাতাদের জন্য উৎপাদন বাড়ানোর নতুন চাপ সৃষ্টি করেছে।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা