হাবিব ওয়াহিদ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম
মেঘালয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য। এটি প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু পাহাড়, ঘন জঙ্গল, এবং বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চল হিসেবে পরিচিত। মেঘালয় অর্থ ‘মেঘের বাসস্থান’। প্রশান্তির এক জায়গা, যেখানে প্রকৃতির উচ্ছ্বাস মানব মনকেও উদ্বেলিত করে। প্রকৃতি যেন নিজের শিল্পকর্ম এঁকেছে। শিলং-এর পাহাড়ি শহর থেকে চেরাপুঞ্জি ও মৌসিনরামের প্রবল বৃষ্টির রেকর্ড। এই রাজ্য প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। জীবন্ত শিকড়ের সেতু, ঘন জঙ্গল, এবং স্থানীয় খাসি ও গারো সংস্কৃতি রাজ্যটির অনন্য আকর্ষণ। মেঘালয় শুধু পর্যটন নয়, বরং প্রকৃতির সঙ্গে মানসিক শান্তির সংযোগ স্থাপনের এক নিখুঁত স্থান।পর্যটকরা এই রাজ্যকে ‘পূর্বের স্কটল্যান্ড’ বলে আখ্যা দেন। মেঘের কোলে ভেসে বেড়াতে সারাবছরই পর্যটকে মুখর থাকে মেঘালয়।