× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার (২২ জানুয়ারি) এ সাক্ষাৎ হয়।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওর্য়াল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়। তারা একে অপরের সঙ্গে পারস্পরকি শুভচ্ছো ও কুশলাদি বিনিময় করেন।

এদিকে বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশ্যাল টাস্ক ওলফগ্যাং স্মিত, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্দার স্টাব, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, জার্মানের চ্যান্সেলর ওলাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দের সঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান উপদেষ্টা। 

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর গ্র্যান্ডি এ মন্তব্য করেন। 


প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে এই বছরের শেষ দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাওয়ার পর গ্র্যান্ডি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। অধ্যাপক ইউনূস বলেন, আপনার কণ্ঠস্বর আরো সোচ্চার হতে হবে।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের ওপর সারা বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত প্রায় ১ লক্ষ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরো বোঝা হয়ে উঠেছে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তারা আরো রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। সেখানে এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান ফেডারেল মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি এন্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশ্যাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা