× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১ পিএম

লস অ্যাঞ্জেলস এর  দাবানল। ছবি : সংগৃহীত

লস অ্যাঞ্জেলস এর দাবানল। ছবি : সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের ১২ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী দল ২৭টি মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে প্যালিসেডসে ১০ ও ইটনে ১৭ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলস টাইমের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডস অঞ্চলের আগুন  ২৭ শতাংশ এবং ইটন অঞ্চলের আগুনে ৫৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আগুনে সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দারা নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন, তবে লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা তাদের অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন।

শহর কর্তৃপক্ষ আগুনের পরবর্তী বিপদ মোকাবিলা করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস লাইন এখনও  বন্ধ রাখা হয়েছে এবং বিষাক্ত বর্জ্য অপসারণের কাজ চলমান। ভূমিধসের ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের ফিরতে নিষেধ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসে ইতোমধ্যে ৮২ হাজার ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৯০ হাজার ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক বিভাগের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ক্ষতির পরিমাণ ২৫০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। নতুন করে বিপদজনক আবহাওয়া পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে, ফলে আগুন এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা