× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৭:২৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:৩৭ পিএম

জিয়াং জেমিন। ছবি: সংগৃহীত

জিয়াং জেমিন। ছবি: সংগৃহীত

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মৃত্যু বরণ করেছেন। বুধবার (৩০ নভেম্বর) সাংহাইয়ে ৯৬ বছর বয়সে স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে লিউকেমিয়া ভুগছিলেন জিয়াং জেমিন। এ অবস্থায় একাধিক অঙ্গ অকেজো হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কমিউনিস্ট অব চীনের (সিপিসি) কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে। 

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইসম রাশিয়া টুডের (আরটি) প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে তিয়ানানমেন স্কোয়ারের নজিরবিহীন বিক্ষোভের পর গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) প্রেসিডেন্ট হন জিয়াং জেমিন। দুই মেয়াদে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 

মূলত তার হাত ধরেই চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে অবির্ভূত হতে শুরু করে।  

জিয়াং জেমিনের আমলে ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য হয় চীন। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে চীনের উত্থান দ্রুত বাড়তে থাকে। 

হংকং চীনের অন্তর্ভূক্ত হওয়ার বিষয়টিও ঘটে জিয়াং জেমিনের আমলে। আফিম যুদ্ধের (১৮৩৯-১৮৬০) পর এক শত বছরের বেশি সময় ব্রিটেনের উপনিবেশ থাকার পর ১৯৯৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থার’ অধীনে মূল চীনের অধীনে আসে হংকং। 

বলা হয়ে থাকে, চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সেতুংয়ের সরাসরি প্রভাবের বাইরে এসে যারা চীনের নেতৃত্বকে ঢেলে সাজিয়েছেন, জিয়াং জেমিন তাদের অন্যতম। তারপর থেকে চীনের ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণভাবে হওয়া শুরু হয় বলে মনে করেন বিশ্লেষকেরা। 

হু জিনতাওয়ের কাছে ক্ষমতা হস্তান্তরের পর ২০০২ সালে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে দাঁড়ান জিয়াং জেমিন। এরপর থেকে তাকে তেমন একটা জনসম্মুখে দেখা যায়নি। 

জিয়াং জেমিনকে সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংরে পাশে বেইজিংয়ে এক অনুষ্ঠানে দেখা যায়। পিআরসির ৭০ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। গত মাসে সিপিসির ২০তম কংগ্রেস যোগ দেননি তিনি। এরপরে থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানান গুঞ্জন হতে থাকে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা