প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের মালিক ইলন মাস্ক।
বুধবার (১৫ জানুয়ারি)
সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিউলিপকে নিয়ে একটি টুইট শেয়ার করেছেন মাস্ক।
টুইটে তিনি বলেন, ‘ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ।’
বাংলাদেশে দুর্নীতির
একাধিক অভিযোগে তদন্ত শুরুর পর যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক সেক্রেটারি ছিলেন। তার ওপর ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব। কিন্তু বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাইবোন এবং খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: এক্স