× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৮:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬ তে পৌঁছেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইটন দাবানলে ১১ জন এবং প্যালিসেডস দাবানলে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বাতাস আবারও তীব্র হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। উদ্ভূত পরিস্থিতিতে যে সব অধিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন, তাদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডনেল।

ম্যাকডনেল আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাসলাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় এখনও অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ও তদন্তকারীরা।

ভয়াবহ এই দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়েও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর চেষ্টার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা