× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লস অ্যাঞ্জেলেসে দাবানল

বন্ধু হারালেন অভিনেত্রী জেনিফার গার্নার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২৩:৪৪ পিএম

অভিনেত্রী জেনিফার গার্নার। ছবি: সংগৃহীত

অভিনেত্রী জেনিফার গার্নার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এক বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার। প্যাসিফিক প্যালিসেইডসে এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। শনিবার (১১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেনিফার বলেন, আমি একজন বন্ধুকে হারিয়েছি যে সময়মতো বের হয়ে আসেতে পারেনি। আমার বাড়ির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি এক ধরনের অপরাধ বোধ করছি। আমি কী করতে পারি? আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি কী দিতে পারি?

তিনি বলেন,  বন্ধুর জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি ১০০টি পরিবারের কথা ভাবতে পারি। পাঁচ হাজার বাড়িঘর হারিয়ে গেছে। কেবল ১০০ জন বন্ধুর একটি তালিকা লিখতে পারি যারা তাদের বাড়িঘর হারিয়েছে।

জেনিফার গার্নার বিগত ২৫ বছর ধরে প্যালিসেইডস ও এর আশপাশ এলাকায় বসবাস করে আসা মানুষগুলোর অনুভূতির কথা স্মরণ করেন। সেখানে অনেক বাড়িঘর পুড়ে গেছে, যার মধ্যে একটি গির্জাও রয়েছে।

গত চারদিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহর। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ।

ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে ধ্বংস হয়ে গেছে ১০ হাজারের বেশি বাড়িঘর। এখনও বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে।

বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেইডস ও ইটনসহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা