× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়া

প্রেসিডেন্ট পদ ছাড়তে হলেও আদালতের রায় মেনে নেবেন ইউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩২ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার বিরুদ্ধে পার্লামেন্টের অভিশংসন মামলার বিচার করা সাংবিধানিক আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন। এমনকি যদি তাকে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় তাও তিনি মেনে নেবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রেসিডেন্ট ইউনের আইনজীবীর বরাত দিয়ে পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছেন।

বিচারের ফলাফল যাই হোক না কেন, ইউন তা মেনে নেবেন কিনা এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইউনের আইনজীবী ইউন কাব-কিউনের কাছে জানতে চাওয়া হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাব-কিউন জানিয়েছেন, আদালতের সিদ্ধান্ত যদি তাকে প্রেসিডেন্টের পদ থেকে ‘অপসারণ’ করারও হয়, তাও তার (প্রেসিডেন্ট ইউনের) মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

গত ৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ইউন দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। যার ফলে কয়েক ঘণ্টার মাথায় পরদিন সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এই সামরিক আইন জারি করার জন্য ডিসেম্বেরের শেষের দিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করা হয়।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা