× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে ভারতের মন্দিরে ৬ জন নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:০৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

মন্দিরটির নাম শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির। এ মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। এত ৪০ জনের বেশি ভক্ত আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাতে এ দুর্ঘটনা ঘটে। 

তিরুপতির কালেক্টর এস ভেঙ্কটেশ্বর জানিয়েছেন, ভীড় নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ সম্পূর্ণ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ঘটনায় ৬ জন প্রাণ হারান এবং ৪০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেনের তথ্য মতে, শ্রী ভেংকটেশ্বর স্বামী মন্দিরে দর্শনার্থীদের টোকেন প্রদানের জন্য কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। মন্দিরটি তিরুপতি নামেও পরিচিত। ১০ থেকে ১৯ জানুয়ারি মন্দিরটি দর্শনের জন্য টোকেন বিলি করা হচ্ছিল। 

রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ২০০০ বছরের পুরনো এই মন্দিরে দর্শনের জন্য বুধবার সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়াতে শুরু করেন। চার হাজারের বেশি মানুষ টিকেট কেন্দ্রে জড়ো হয়। অতিরিক্ত ধাক্কাধাক্কির ফলে পদদলিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।’

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা