× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন ছেড়েছে আরও দুটি শস্যবাহী জাহাজ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৬:১৬ পিএম

ইউক্রেন ছাড়ছে শস্যবোঝাই জাহাজ : ছবি; বিবিসি

ইউক্রেন ছাড়ছে শস্যবোঝাই জাহাজ : ছবি; বিবিসি

ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ছেড়ে গেছে শস্যবহনকারী আরও দুটি জাহাজ। রাশিয়ার সঙ্গে নিরাপদে শস্য রপ্তানি চুক্তির আওতায় রবিবারও (৭ আগস্ট) চারটি জাহাজ দেশটি ছেড়ে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) সাকুরা ও আরিজোনা নামের দুটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম জাহাজ সাকুরা সয়াবিন নিয়ে পিভডেনি বন্দর থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছে। আর দ্বিতীয় জাহাজ আরিজোনা ভুট্টা নিয়ে চরনোমরস্ক বন্দর থেকে দক্ষিণ তুরস্কের দিকে রওনা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্রায় ২ কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে থাকে। যে কারণে অন্যান্য দেশে খাদ্য সংকট ও পণ্যমূল্য বেড়ে যায়।

কিন্তু তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় নিরাপদ খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গত সপ্তাহে লেবাননের উদ্দেশে ছেড়ে যায় প্রথম শস্যবাহী জাহাজ।

রবিবার শস্য ও সূর্যমুখী তেল নিয়ে বন্দর ছাড়ে আরও চারটি জাহাজ।

তবে চুক্তি অনুযায়ী পর্যবেক্ষণের জন্য জাহাজগুলোকে তুর্কি বন্দরে নোঙর করতে হয়। সেখানে জাহাজগুলো অস্ত্র বহন করছে কি না, তা পরীক্ষা করা হয়। যাচাই-বাছাই শেষে জাহাজগুলো সর্বশেষ গন্তব্যের দিকে যাত্রা করে।

প্রবা/এনএস/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা