× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ

পদত্যাগ করছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর নেহামার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:০৮ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:১১ পিএম

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার আগামী কয়েকদিনের মধ্যে দেশটির চ্যান্সেলর ও দলীয় নেতার পদ থেকে পদত্যাগ করবেন। জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।  

চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, তার দল রক্ষণশীল পিপলস পার্টি (ওভিপি) ও সোশ্যাল ডেমোক্র্যাটরা মূল বিষয়গুলোতে একমত হতে ব্যর্থ হয়েছে। 

এ আলোচনার সঙ্গে নিওস নামে আরও একটি দল জড়িত ছিল। উদারপন্থী এই দলটিও গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে। 

গত সেপ্টেম্বরে অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টি (এফপিও) অভূতপূর্ব বিজয় অর্জন করে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো এফপিও-এর নেতা হারবার্ট কিকেলের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেয়।

বিশ্লেষকরা জানিয়েছেন, জোট সরকার গঠনের আলোচনা ভেস্তে যাওয়ায় রক্ষণশীলরা উগ্র ডানপন্থীদের সঙ্গে আলোচনার দিকে ঝুঁকতে পারে। আবার দেশটিতে নতুন করে নির্বাচনও হতে পারে।

সেপ্টেম্বরের নির্বাচনে এফপিও প্রায় ২৯ শতাংশ ভোট পেয়েছে। ২৬ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেহামার রক্ষণশীল পিপলস পার্টি ও ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা। 

রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন রাজনৈতিক দল এফপিও আগেও ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরের পর থেকে এ দলটির জনপ্রিয়তা আরও বেড়েছে। জনমত জরিপগুলোতে এ তথ্য উঠে এসেছে। তাই ধারণা করা হচ্ছে দলটি নতুন নির্বাচনের পক্ষে।

সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে এফপিও জানিয়েছে, জোট সরকার গঠনের আলোচনায় তিন মাস সময় নষ্ট হয়েছে। কিন্তু এ সময়ে স্থিতিশীলতার পরিবর্তে দেখা গেছে বিশৃঙ্খলা। 

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা