× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:২০ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ছবি : সংগৃহীত

আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। তার সম্মানে দিনটিতে দেশজুড়ে পালন করা হবে জাতীয় শোক।

জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে গত সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত রবিবার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কার্টার। তার বয়স হয়েছিল ১০০ বছর। গত অক্টোবর মাসে তিনি নিজের শততম জন্মদিন উদযাপন করেছিলেন। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আগামী শনিবার কার্টারের সম্মানে ছয় দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হবে। এ সময়ে কার্টারের মরদেহ মোটর শোভাযাত্রা করে তার নিজ শহর জর্জিয়ার প্লেইনস থেকে আটলান্টায় নিয়ে যাওয়া হবে। পথে যে খামারে কার্টারের শৈশব কেটেছে, সেখানে শোভাযাত্রা থামবে। সেখানে ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’ ঐতিহাসিক ফার্ম বেলটি ৩৯ বার বাজাবে। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার।

আটলান্টায় কার্টার প্রেসিডেন্সিয়াল সেন্টারে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত কার্টারের মরদেহ বিশ্রামে রাখা হবে। এরপর আকাশপথে ওয়াশিংটন ডিসি নিয়ে যাওয়া হবে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা