× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তুষারপাতে আটকে পড়া ৫ হাজার পর্যটক উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া ৫ হাজার পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুক্রবার ভোরবেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলং নালা এলাকার মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ১ হাজার গাড়ি ও বেশ কয়েকটি বাস থেমে যায়। মূলত অতিরক্ত ঠান্ডার কারণেই এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেসব গাড়ি-বাস থেকে ৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে।

বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে হিমাচলের বিভিন্ন অংশে। এর মধ্যে রাজধানী সিমলাসহ ৬ জেলায় ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ জেলাগুলো হলো লাহাউল-স্পিতি, চাম্বা, কাঙ্গরা, কুল্লু ও কিন্নাউর।

ব্যাপক তুষারপাতের কারণে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) ইতোমধ্যে কমলা বিপদসংকেত জারি করেছে।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়াগত পরিস্থিতি এমনই থাকবে। ১ জানুয়ারির পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা