× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজারবাইজানের বিমান বিধ্বস্তের জন্য রাশিয়া দায়ী : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়া জড়িত থাকতে পারে বলে ‘প্রাথমিক ইঙ্গিত’ পেয়েছে যুক্তরাষ্ট্র। এমনটাই মন্তব্য করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

শনিবার (২৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

কিরবি সাংবাদিকদের জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ খুঁজে বের করতে তদন্তে সহায়তা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ।

গত বুধবার, ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের বাণিজ্যিক সার্ভিসের বিমানটি (ফ্লাইট জে-৮২৪৩) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। পথিমধ্যে কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় আকতাউ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হন।

ধারণা করা হচ্ছে, বিমানটি কাজাখস্তানের দিকে ঘুড়িয়ে দেওয়ার আগে রাশিয়ার চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়া এ বিষয়ে কোনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে রাশিয়ার সিভিল এভিয়েশন এজেন্সির প্রধান জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার কারণে চেচনিয়ার পরিস্থিতি ‘খুবই জটিল’। 

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিধ্বস্ত বিমানের যেসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তার বাইরেও কিছু ইঙ্গিত দেখতে পেয়েছে বলে জানিয়েছেন কিরবি।

আজারবাইজানের বিমান পরিবহনবিশেষজ্ঞ ও অন্যরা বিশ্বাস করেন, বৈদ্যুতিকভাবে (ইলেকট্রনিক জ্যামিং) বিমানের জিপিএস ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছিল। এরপর রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সেটি ভূপাতিত করা হয়।

আজারবাইজান এ দুর্ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেনি। কিন্তু দেশটির পরিবহনমন্ত্রী রাশাদ নাবিয়েভ জানিয়েছেন, বিমানটিতে বাইরে থেকে হস্তক্ষেপ করা হয়েছে। অবতরণের চেষ্টা করার সময় এর ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

রাশাদ নাবিয়েভ জানিয়েছেন, বিমানটি গ্রোজনির উপরে থাকাকালীন বিমানের যাত্রীরা তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। জীবিতরা সবাই এ বিষয়ে একই কথা বলেছেন। এ বিষয়ে কেউ ব্যতীক্রম তথ্য দেননি। 

তিনি আরো জানিয়েছেন, এ হামলায় কী ধরনের অস্ত্র বা কী ধরনের রকেট ব্যবহার করা হয়েছিল; তদন্তকারীরা এখন তা পরীক্ষা করে দেখবেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা