× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে সেতু ভেঙে পড়ে নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:২৩ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। আরও নয়জন এখনও নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রাজিলের নৌবাহিনী এ বিষয়ে জানিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় টোকানটিনস নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। সে সময় তিনটি ট্রাক, বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্তত দুটি গাড়ি ওই সেতুর ওপর ছিল। সেতুটি যেখানে ভেঙে পড়েছে, সেখানে নদীর গভীরতা ৫০ মিটার।

দুর্ঘটনার শিকার তিনটির মধ্যে দুটি ট্রাকেই সালফিউরিক অ্যাসিড ছিল। তাই কর্তৃপক্ষ ওই অঞ্চলের ১৯টি পৌরসভায় পানীয় জল নিষিদ্ধ করেছে।

জাতীয় পরিবহন অবকাঠামো বিভাগের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৯ সাল থেকে সেতুটি খারাপ অবস্থায় রয়েছে। সেতুটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

ব্রাজিলের পরিবহনমন্ত্রী রেনান ফিলহো অবিলম্বে ভেঙে পড়া সেতুর স্থানে একটি সেতু পুনর্নির্মাণের জন্য ১০০ মিলিয়ন রেইস (প্রায় ১৬.২ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৫ সালের মধ্যে নতুন সেতুটির কাজ সম্পন্ন করে তা চালু করা হবে।

ফিলহো আরও জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা