প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:১৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫ এএম
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি
তার বয়স হয়েছিল ৯২ বছর।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন।
২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।
চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।