× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্বিকের কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫০ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েল এ বিষয়ে জানিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির শীর্ষ আদালত অক্টোবরের বিতর্কিত নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে একটি রায় দেন। ক্ষমতাসীন দলের ড্যানিয়েল চ্যাপো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে ঘোষণা দেন। এ রায় কেন্দ্র করে ওইদিন রাতেই দেশটির বিরোধী দল ও তাদের সমর্থকরা দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে।

রাফায়েলে কারাগারের এ দাঙ্গাকে উৎসাহিত করার জন্য কারাগারের বাইরে হওয়া বিক্ষোভকে দায়ী করেছেন। তবে দেশটির বিচারমন্ত্রী হেলেনা কিদা স্থানীয় বেসরকারি সম্প্রচারমাধ্যম মিরামার টিভিকে জানিয়েছেন, দাঙ্গা কারাগারের ভেতরে শুরু হয়েছে। এর সঙ্গে কারাগারের বাইরে হওয়া বিক্ষোভের কোনো সম্পর্ক নেই।

রাফায়েল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সংঘর্ষে কারাগারের আশপাশে ৩৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কারাগার থেকে প্রায় ১ হাজার ৫৩৪ জন পালিয়েছেন। তার মধ্যে ১৫০ জনকে পুনরায় আটক করা হয়েছে। আরও দুটি কারাগার থেকে আসামিরা পালানোর চেষ্টা করেছে।’

নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

রাফায়েল জানিয়েছেন, মোজাম্বিকের জনগণ ও নিরাপত্তা বাহিনী উদ্বিগ্ন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে অপরাধ বৃদ্ধি পাবে এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানিয়েছেন, দেশটির স্থানীয় সময় সোমবার থেকে পর্তুগিজভাষী আফ্রিকার এ দেশটিতে মোট ২৩৬টি গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। ১৩ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও ২৫ জন।

সূত্র : এনডিটিভি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা