× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, কয়েক ডজন নিহতের আশঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন ক্রুসহ অন্তত ৭২ জন যাত্রী ছিলেন। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে।

বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাত্রা করছিল। পথিমধ্যে কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় আকতাউ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, কুয়াশার কারণে বিমানটির রুট পরিবর্তন করা হয়েছিল। বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করেছিল। আর অনুরোধ জানানোর পরপরই এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় বিমানের ছয়জন যাত্রী বেঁচে গিয়েছেন।  

কাজাখস্তানের জরুরি বিভাগ জানিয়েছে, জরুরি বিভাগ দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে। তবে আজারবাইজান এয়ারলাইন্স এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিধ্বস্ত হওয়ার আগে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি একাধিকবার বিমানবন্দর চক্কর দিয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত বা দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। 

সূত্র : স্কাই নিউজ, দ্য টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা