× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াটসঅ্যাপ-গুগল প্লে স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:১৬ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল করার প্রথম পদক্ষেপ হিসাবে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোর ব্যবহার থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরানি কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। তার কথা উল্লেখ করে মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে,‘ইরানের কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-এর মতো কিছু জনপ্রিয় বিদেশী প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা তুলে নেওয়ার জন্য একটি ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোটে পৌঁছেছে।’ 

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমির বরাত দিয়ে ইরনা জানিয়েছে,‘ইন্টারনেটের সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ আজ…নেওয়া হয়েছে।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সামাজিক মাধ্যম ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

সূত্র : জিও নিউজ
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা