× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানামা খাল পানামাবাসীদেরই : মেক্সিকোর প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০৪ পিএম

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। ছবি : সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ পুনর্দখলের হুমকি দেওয়ার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পানামার সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

গত সোমবার সকালের নিয়মিত সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেছেন, ‘প্রকৃতপক্ষে, পানামা খাল পানামাবাসীদেরই।’

গত রবিবার অ্যারিজোনায় সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, ‘আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ বহরের সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছে। পানামা যা ফি নিচ্ছে তা হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এই জালিয়াতি অবিলম্বে বন্ধ হয়ে যাবে।’। তিনি আরও বলেছেন, তিনি পানামা খাল তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবেন। 

অনুষ্ঠানের পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন। যেখানে একটি সংকীর্ণ জলপথের ওপর আমেরিকার পতাকা উড়তে দেখা যায়। আর সে পোস্টে একটি মন্তব্যও ছিল যাতে লিখা ছিল ‘যুক্তরাষ্ট্রের খালে আপনাকে স্বাগতম।’

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো দ্রুত ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সের এক বিবৃতিতে বলেছেন, ‘পানামা খাল ও এর আশপাশের প্রতিটি বর্গমিটার পানামার মালিকানাধীন থাকবে।’

ট্রাম্প জানিয়েছেন, আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি মেক্সিকোর মাদক চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবেন।

শেইনবাউম জানিয়েছেন, মেক্সিকো কখনোই বিদেশী হস্তক্ষেপ মেনে নেবে না। আর অভিবাসন, বাণিজ্য ও শুল্কের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলেও তিনি আত্মবিশ্বাসী।

গত ২৫ নভেম্বর ট্রাম্প যুক্তরাষ্ট্রের দুই প্রধান বাণিজ্য অংশীদার মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মেক্সিকো ও কানাডা তাদের অভিবাসন বা মাদক পাচারের মতো বিষয়গুলো সমাধান না করলে এ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প এ দু্ই দেশের পাশাপাশি চীনের ওপরও শুল্ক আরোপের কথা বলেছেন। তিনি আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফেরার প্রথম দিনই এ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন।

সূত্র : রয়টার্স, সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা