প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ পিএম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান। সোমবার (২৩ ডিসেম্বর) ফিলিপাইন থেকে তোলা। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সাউথ কোটাবাটো প্রদেশের টুপিতে একটি ভ্যান দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির দুর্যোগ দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রদেশটির টুপি শহরের পৌর দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্মকর্তা এমিল সুমাগাসে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত মিতসুবিশি এফবি ভ্যানের সাত যাত্রীই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুসহ চার নারী ও তিনজন পুরুষ রয়েছেন। ভ্যানটির চালক গুরুতর আহত হয়েছেন।
সুমাগাসে বলেছেন,‘ভ্যানটির ব্রেক ফেল হয়ে গিয়েছিল। ফলে গাড়ি থামাতে বারানগাই সেবুয়ানোতে মহাসড়কের একটি নিচের অংশ অতিক্রম করার সময় চালক রাস্তার পাশের একটি গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগান।’
নিহতরা দেশটির উত্তর মিন্দানাওয়ের বাসিন্দা। তারা নিকটবর্তী পোলোমোলোকে ছুটি কাটাচ্ছিলেন। তারা টুপির পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করছিলেন। এমন সময়ই এই মর্মান্তিক দুর্ঘটাটি ঘটল।
সূত্র : ফিলিপাইন নিউজ এজেন্সি, সিনহুয়া