× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে সেতু ভেঙে পড়ে নিহত ৩, নিখোঁজ ১৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:২২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে টোকানটিনস নদীর ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। এতে এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৫ জন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির মারানহাও রাজ্যের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সোমবার দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকালে সেতুটি ভেঙে পড়ে। সে সময় তিনটি ট্রাক, বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্তত দুটি গাড়ি ওই সেতুর ওপরি ছিল। সেতুটি যেখানে ভেঙে পড়েছে, সেখানে নদীর গভীরতা ৫০ মিটার।

দেশটির কর্তৃপক্ষ এ ঘটনায় ২৫ বছর বয়সি এক নারী ও ৪২ বছর বয়সি এক পুরুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

৫৩৩ মিটার দীর্ঘ সেতুটি মারানহাও রাজ্যের এস্ত্রেইতো শহরকে টোকানটিনস রাজ্যের আগুয়ার্নোপোলিসের সঙ্গে যুক্ত করেছে। আর এটি বিআর-২২৬ ফেডারেল মহাসড়কের একটি অংশও ছিল।

ব্রাজিলের পরিবহনমন্ত্রী রেনান ফিলহো অবিলম্বে ভেঙে পড়া সেতুর স্থানে একটি সেতু পুনর্নির্মাণের জন্য ১০০ মিলিয়ন রেইস (প্রায় ১৬.২ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৫ সালের মধ্যে নতুন সেতুটির কাজ সম্পন্ন করে তা চালু করা হবে।

ফিলহো আরও জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা